সর্বশেষ :
;
Home / সারাদেশ / কাপাসিয়ায় সেমি ফাইনাল ভলিবল খেলা অনুষ্ঠিত 

কাপাসিয়ায় সেমি ফাইনাল ভলিবল খেলা অনুষ্ঠিত 

 

 

নূরুল আমীন সিকদার, কাপাসিয়া থেকে :

 

 

বারাব ভলিবল একাদশের উদ্যোগো প্রথম সেমিফাইনাল ভলিবল খেলা গতকাল শুক্রবার স্হানীয় বারাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা।

 

খেলা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি মেম্বার সৈয়দ মো. আমির হোসেন তারা মিয়ার সভাপতিত্বে খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব বেনজির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো.শামসুদ্দিন মিলিটারি, জাতীয় পার্টির নেতা মো.শরিফ, মোস্তফা কামাল প্রমুখ।

খেলায় আলোর দিশারা ভলিবল একাদশ চিনাডুলী ৮০ স্কোর নিয়ে ফাইনালের উঠেছে। আগামী শুক্রবার একই মাঠে দ্বিতীয় সেমি ফাইনালে খেলা অনুষ্ঠিত হবে।

ফাইনাল খেলায় প্রথম পুরস্কার নগদ ৫০ হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা।

প্রধান অতিথি মো.মোস্তাফিজুর রহমান বলেন,মাদক মু্ক্ত সমাজ গঠনে খেলা ধুলার বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্মের জন্য আরো বেশি বেশি খেলাধুলা আয়োজন করে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;