দেলোয়ার হোসেন সিকদার।
কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় শনিবার সকালে শ্রীফলতলী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গ্যাস, বিদ্যুৎ, তেল, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়। শ্রীফলতলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছানোয়ার হোসেন সরকারের নেতৃত্বে শত শত নেতাকর্মীরা এ পদ যাত্রায় অংশ নেয়।পদ যাত্রা টি কালিয়াকৈর-ধামরাই সড়ক প্রদক্ষিণ করে।পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা হয়। শ্রীফলতলী ইউনিয়ন বি এন পি’র সভাপতি ছানোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী, উপজেলা বিএনপি”র সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকসী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলী হোসেন , গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাকিল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

অপর দিকে কালিয়াকৈরের উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি একযোগে পদযাত্রা কর্মসূচী পালন করে। আওয়ামীলীগও শান্তি সমাবেশের ব্যানারে সমাবেশ করে।
projonmo21.com Popular bangla online newsportal