সর্বশেষ :
;
Home / সারাদেশ / বিনামূল্যে সালথা সরকারি কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

বিনামূল্যে সালথা সরকারি কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা সদরে অবস্থিত সালথা কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করেছে মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির উদ্যোগে কলেজের হলরুমে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয়ের এ কর্মসুচি আয়োজন করা হয়। সংগঠনের কর্মীরা সারাদিন বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে শিক্ষার্থীদের জানিয়ে দেন।

 

মো. হাতেম শিকদার নামে এক অভিভাবক জানান, শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য রক্তের গ্রুপ জানার প্রয়োজন হলে টাকা দিয়ে তাঁদের পরীক্ষা করা লাগে। তবে মঙ্গলবার কলেজে এসে পরীক্ষা করে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানিয়ে দিয়ে যায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে আমাদের অনেক উপকার হয়েছে। ছেলে-মেয়েদের রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য আর দৌড়াদৌড়ি করা লাগবে না।

সালথা সরকারি কলেজের শিক্ষার্থী রাজিবুল ইসলাম ও সোহানা আক্তার বলেন, একটি সংগঠনের পক্ষ থেকে কলেজে এসে পরীক্ষা করে আমাদের রক্তের গ্রুপ জানিয়ে দিয়ে গেছেন। আমরা রক্তের গ্রুপ পরীক্ষার আগ পর্যন্ত ভয়ে ছিলাম। তবে পরীক্ষার পর আমাদের সাহস বেড়ে গেছে। বড় হয়ে আমরা রক্তদান করবো।

সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন বলেন, স্বেচ্ছাসেবী একটি সংগঠনের কর্মীরা আমাদের কলেজে এসে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়ে গেছে। আমাদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করেছি। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসিত।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;