নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস ফ্লাইওভারের নিচে অজ্ঞাত নামা গাড়ি ধাক্কায় আব্দুল জলিল (৬৫) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত নিহতই ব্যক্তি উপজেলার উত্তর গোয়ালবাথান এলাকার মৃত তনু সরকারের ছেলে।
স্থানীয়রা জানান সোমবার দুপুর গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। দেশে তিন একজন রাজমিস্ত্রি দুপুরের কাজ থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি অজ্ঞাতন নামা গাড়ি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় পরের স্থানীয় রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে ঐ ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয় । পরে পৌর তিন নং ওয়ার্ডের কাউন্সিল মোজাম্মেল হোসেন স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।
projonmo21.com Popular bangla online newsportal