সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাংনীতে লেগুনা পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষ আহত -২

গাংনীতে লেগুনা পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষ আহত -২

 

জাহাঙ্গীর আলম সবুজ মেহেরপুর প্রতিনিধি:
যাত্রিবাহী একটি লেগুনা ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন মারাত্মক আহত হয়েছেন।

আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আজ রোববার সকাল নয়টার দিকে মেহেরপুরের গাংনী- হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর বটতলায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন পাখিভ্যান চালক গাংনীর রাইপুর গ্রামের ইদবার রহমানের ছেলে হাসিবুল (২৫) ও ভ্যানের যাত্রি একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ওয়ালিদ(২২)। প্রত্যক্ষদর্শী ও আহতসুত্রে জানা গেছে, গাংনী থেকে ছেড়ে যাওয়া দুটি লেগুনা একে অপরকে পাল্লা দেিয় ওভার টেক করছিল। এসময় বিরীত দিক থেকে আসা পাখিভ্যানের মুখোমুখি ধাক্কা দেয়। পাখিভ্রান ও লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাট শুকানো বাশের আড়া ও খুঁটির সাথে ধাক্কা লেঘে দুমড়ে মুচড়ে যায়। এসময় আহত হন হাসিবুল ও ওয়ালিদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;