সর্বশেষ :
;
Home / সারাদেশ / স্কুলের শিক্ষক কর্মচারীদের চাকরি স্থায়ী করন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি 

স্কুলের শিক্ষক কর্মচারীদের চাকরি স্থায়ী করন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারীর জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় জাতীয় করন ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের চাকুরী চুড়ান্তভাবে সরকারি ঘোষনা করে প্রজ্ঞাপণ জারী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত । সোমবার দুপুরে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় ক্যাম্পাস থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রথম সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আলোচনা সভায় মিলিত হয়। জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মোশফেকুজ্জামান মিটুল চৌধুরী, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান, সহকারী শিক্ষক আতাউর রহমান।।প্রমুখ।

 

সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের চাকুরী চুড়ান্তভাবে সরকারি ঘোষনা করে প্রজ্ঞাপণ জারী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘআয়ু ও সুস্থ জীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;