সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মেয়ে-জামাইয়ের বাড়ি বেড়াতে এসে তীব্র শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বড়ু খাতুন (৮১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দগ্ধ হওয়ার একদিন পর শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত বড়ু খাতুন সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা উত্তরপাড়া গ্রামের মৃত জলিল মোল্যার স্ত্রী।

নিহতের ছেলে আবুল খায়ের মোল্যা বলেন, তার মা বড়ু খাতুন কয়েকদিন আগে পাশ্ববর্তী রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি গ্রামে বোন-জামাই মো. সানোয়ার মোল্যার বাড়ি বেড়াতে যান। বৃস্পতিবার সকালে নাস্তা খেয়ে শীত বেশি লাগলে রান্নার চুলার পাড়ে আগুন পোহাতে বসেন। এ সময় পড়নের কাপড়ে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে তার শরীর বেশিরভাগ পুড়ে যায়। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।
projonmo21.com Popular bangla online newsportal