মেহেরপুর প্রতিনিধিঃ
তুচ্ছ ঘটনায় স্বামীর বাটামের আঘাতে আহত স্ত্রী রিতা খাতুনের (৩০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এঘটনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী জাকারুল ইসলামকে (৩৬) আটক করেছে পুলিশ।
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস পূর্ব পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে।

গত ৪ জানুয়ারী নিজ বাড়িতে তুচ্ছ ঘটনায় মাথায় আঘাতের পর গত রাত (০৬ জানুয়ারী চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সুত্রের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, ২ জানুয়ারী দুপুরে কৃষক জাকারুল ও তার স্ত্রী রিতা খাতুনের মধ্যে তুচ্ছ ঘটনায় ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে বেলেট দিয়ে (দেশীয় অস্ত্র ধারালো করণ কাঠ) দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এতে স্ত্রী রিতা খাতুন রক্তাত্ব জখম হয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন রিতাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয়।মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে রিতার মৃত্যু হয়।
রাতে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরেন জাকারুল।
পরে পুলিশ তাকে আটক করে।
ওসি মেহেদি রাসেল বলেন, রিতার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক স্বামীর বিরুদ্ধে মামলা করবে নিহত স্ত্রীর পিতার পরিবার।
projonmo21.com Popular bangla online newsportal