সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে মেডিকেল টেকনোলজিস্ট সম্মেলন অনুষ্ঠিত 

মেহেরপুরে মেডিকেল টেকনোলজিস্ট সম্মেলন অনুষ্ঠিত 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

টেকনোলজিস্টদের অধিকার আদায়ের লক্ষ্যে শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে মেহেরপুর জেলা টেকনোলজিস্ট এসোসিয়েশনের আয়োজনে জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা ও ১ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোঃ মিঠন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে টেকনোলজিস্ট মোঃ মমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গাংনী রাজা ক্লিনিকের টেকনোলজিস্ট মোঃ হিরোক চৌধুরী, চুয়াডাঙ্গার হেলথ এইড মেডিকেল সেন্টারের টেকনোলজিস্ট মোঃ আলামিন রেজা,গাংনী ল্যাবের টেকনোলজিস্ট মোঃ ফেরদৌস আলমের উপস্থাপনায় অনান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মোঃ রুহুল কুদ্দুস, মোঃ সামিউল ইসলাম, মোছাঃ হাদিসা খাতুন, মোছাঃ শাকিলা খাতুন প্রমুখ।

 

অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন টেকনোলজিস্ট মোঃ মহসিন আলী এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত টেকনোলজিস্টরা। পরে আগামী ১ বছরের জন্য মেহেরপুর জেলা টেকনোলজিস্ট এসোসিয়েশনের কমিটি নির্বাচন করা হয় আগত সকল টেকনোলজিস্টদের কন্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মিঠন মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ হিরোক চৌধুরী উপস্থিত সকলে নির্বাচিতদের ফুলের মাল্যদান করে বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!