মেহেরপুর প্রতিনিধিঃ
পুলিশের গুলিতে পঞ্চগড় জেলাধীন বোদা উপজেলার ময়দান দিঘী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক শহীদ আব্দুর রশিদ আরফিন এর গায়বানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে রবিবার বিকেলে
জেলা বিএনপির কার্যালয় প্রঙ্গনে গায়েবানা জানাজা আদায় করেছে জেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, সহ-সভাপতি আঃ রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপি নেতা আঃ রশিদ সহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমর্থকরা, জানাজা শেষে বিএনপির যে সকল নেতাকর্মী নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।
projonmo21.com Popular bangla online newsportal