সর্বশেষ :
Home / সারাদেশ / মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু।

মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু।

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে বৈদ্যুতিক শকে মিরাজুল (১৫) নামের এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় আনন্দবাস গ্রামের মসজিদ পাড়ায় আশরাফুল ইসলামের বসতবাড়ির ছাদে এস এস পাইপ উঠানোর সময় বৈদ্যুতিক মেইন তারের সাথে স্পর্শ করলে শক খেয়ে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন বয়রা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টার সময় আনন্দবাস গ্রামের মসজিদ পাড়ায় আশরাফুলের বসত বাড়ির ছাদে এস এস পাইপ উঠানোর সময় বৈদ্যুতিক মেইন তারের সাথে স্পর্শ করলে শক খায় মিরাজুল। এ সময় মেইন লাইনের সাথে এস এস পাইপের অসাবধানতা বশত বিদ্যুতায়িত হলে সে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!