জসীমউদ্দীন ইতি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি আম বাগান থেকে সুজন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মালগাঁও গ্রামের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুজন উপজেলার মালগাঁও গ্রামের শামসুল হকের ছেলে।
সুজনের বাবা শামসুল হক জানান, সুজন গতকাল সারাদিন নিখোঁজ ছিল। আজ সোমবার দুপুরে তার মা আলিয়া বেগম বাড়ির পশ্চিম দিকের একটি আম বাগানে যান। সেখানে একটি ঘরে সুজনের ঝুলন্ত লাশ দেখতে পান। তখন তিনি এলাকাবাসীকে খবর দেন।
এ সময় তিনি তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। একইসাথে এর তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনার দাবিও জানান।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
projonmo21.com Popular bangla online newsportal