মামুন আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপনের সূচনা করেন উপজেলা প্রশাসন ।

এ ছাড়া সূযোর্দয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বে-সরকারি ভবন সমূহে স্ব-স্ব ব্যবস্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭.৩০ টার দিকে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি স্কুল, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শহীদ ফলকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ একেএম আজিজুল হক,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস,থানা ইনচার্জ ওসি মোঃ জাকারিয়া হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন,কৃষি অফিসার মোঃ রেজাউল করিম,বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম,জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন,চকমিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক,চকমিরপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিদুর রহমান মুক্তা, কৃষক লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা,পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, যুব লীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবির শাওন, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, ছাত্রলীগের সভাপতি ইন্জিনিয়ার নাসির উদ্দীন,সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ।
সকালে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত সহ মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৯ টার দিকে মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন, শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১১.৩০ টার দিকে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ যোহর বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থাসহ হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal