সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনী উপজেলা জামায়াতের আমির নাশকতার মামলায় আটক 

গাংনী উপজেলা জামায়াতের আমির নাশকতার মামলায় আটক 

 

 

মেহেরপুর সংবাদদাতাঃ

গাংনী উপজেলা জামায়াতের আমির মোহাঃ রবিউল ইসলাম (৬০)কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ঃ০০ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকা ৮ নম্বর ওয়ার্ড দাসপাড়া সংলগ্ন মোহাঃ রবিউল ইসলাম এর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।জানা গেছে তিনি নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা মামলার পলাতক আসামী ছিলেন। আটক মোহাঃ রবিউল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার বড় বামন্দি গ্রামের মৃত আব্দুর রউফ এর পুত্র ।

 

গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে গাংনী থানা পুলিশের এসআই মাসুদ সহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে গাংনী উপজেলা জামায়াতে ইসলামির আমীর মোহাঃরবিউল ইসলামকে গ্রেফতার করেছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে । তার বিরুদ্ধে নাশকতার যে মামলা রয়েছে তার মামলা নম্বর ১১ উল্লেখ্য যে

গত ১৩/০২/২২ ইং তারিখে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের কুঠি ভাটপাড়া মসজিদ থেকে গাংনী উপজেলা জামাতের সেক্রেটারি শেখ সাদিসহ ৩০ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পুলিশের দাবী তারা নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছিল। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ ও জামায়েত ইসলামের এর কিছু বই জব্দ করা হয়। ওই সময় নাশকতার কর্মকাণ্ডে পরিকল্পনা মামলার আসামি হিসেবে সকলকে আদালতে প্রেরণ করা হয়। কিন্তু রবিউল ইসলাম পলাতক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!