মেহেরপুর প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি শ্রদ্ধানিবেদন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ , ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে শহীদ বেদীতে পুস্পার্ঘ্য করার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি আঃ রহমান, মোঃ ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল, ইসলাম, আকিব গালিব, যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ও উপজেলা বিএনপি নেতা কর্মী সহও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal