সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মেহেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

‘মাটি, খাদ্যের সুচনা যেখানে’ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস।

এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ পরিচালক সাইদুর রহমান। মৃত্তিকা সম্পদ বিভাগের কুষ্টিয়া অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আহাদ মন্ডল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় মাটির বিভিন্ন গুনাগত মান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!