সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারন সভার অনুষ্ঠিত 

মেহেরপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারন সভার অনুষ্ঠিত 

 

 

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারন সভার আয়োজন করা হয়েছে।

 

শনিবার (৩ ডিসেম্বর) সকালের দিকে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটির এ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

 

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সভায় মূল প্রতিবেদন পাঠ করেন মেহেরপুর জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা।

 

রেড ক্রিসেন্ট সোসাইটির যুব নেতা খন্দকার শামসুদ্দোহা সোহাগের সঞ্চালনায়,বার্ষিক সাধারন সভা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সদস্য কে.এম শফিকুল ইসলাম,আসকার আলী প্রমূখ।

এছাড়াও বার্ষিক সাধারন সভায়, রেড ক্রিসেন্ট এর সদস্য খন্দকার অ্যাড.আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার আগে,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারন সভা উপলক্ষে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টর পতাকা উত্তোলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!