সর্বশেষ :
Home / সারাদেশ / প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামে তৃণমূল আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আড়পাড়া আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শাহিদুজ্জামান শিপ,সাবেক ছাত্র নেতা আলাল উদ্দিন রেন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিব ইকবাল অনিক,তানভিরুল ইসলাম উজ্জ্বল, জুবায়ের হোসেন উজ্জ্বল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ নেতা মনিরুজ্জামান মনি সহ ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ধানখোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে আগত দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তৃতা কালে বলেন শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে সকলকে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!