সর্বশেষ :
Home / লিড নিউজ / জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস পালন

জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
জাতীয় শ্রমিকলীগ কালিয়াকৈর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল এবং বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগষ্ট)বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৌর ৭নং ওয়ার্ডের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে হোসাফ কারখানা এলাকায় জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, পৌর শ্রমিকের সভাপতি হাজী হারিজুজ্জামান খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহুরুল ইসলাম জয়, হিরু মিয়া, খাত্তাব মোল্লা সহ প্রমূখ।এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাদের পরিবারের সদস্যদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!