সর্বশেষ :
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার মৃত্যু

 

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন মধুপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে নরেন্দ্রনাথ নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

বৃহঃস্পতিবার (১৭ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহত নরেন্দ্রনাথ (৬০) ১ নং রুহিয়া ইউনিয়নের মধুপুর (কুড়ালীপাড়া) গ্রামের মৃত সুরেন্দ্রনাথের পুত্র।ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার তদন্তকারী শহিদুর রহমান (শহিদ) জানান, গলায় ফাঁস লাগার কথা শুনে ঘটানাস্থলে যায় এবং লাশ নামিয়ে লাশের গলা সহ শরীরে সম্পর্ন অংশ পরিক্ষা নিরিক্ষা করি কিন্তু কোন আলামত না পাওয়ায় ও পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সৎকার করার অনুমতি দেওয়া হয়।

পারিবারিকসূত্রে জানা যায়, নিহত হরেন্দ্রনাথ শারীরিক অসুস্থ ও মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। হয়তো ভোরের কোন এক সময় সবার অজান্তে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান রুহিয়া থানার তদন্তকারী ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!