সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: “দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় সালথা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্তরে জাতীয় পতাকা উত্তোলন করে এ অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আ. রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহীন।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস। এছাড়াও স্থানীয় সংবাদকর্মী ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ফায়ার সার্ভিস ষ্টেশন চত্বর থেকে বিভিন্ন জায়গায় মহরা দেয়। এসময় সাধারণ মানুষের মাঝে ফায়ার সার্ভিস ডিফেন্স এর কর্মিরা সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
projonmo21.com Popular bangla online newsportal