সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি: ফরিদপুরের সালথা উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়‌নিক সার বিতরণ কারা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

এসময় উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৩২২৫ জন কৃষকের মাঝে রবি মৌসুমের বিভিন্ন জাতের বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অ‌তিথী হি‌সে‌বে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বী নোমান, জাইকা কর্মকর্তা রিফাত রিয়াজসহ উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দ।

 

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস বলেন, এ বছর উপজেলার ৩২২৫ জন চাষিদের সার ও বিভিন্ন বীজ ধর‌নের দেওয়া হবে। দানাদার খাদ্য শস্য উৎপাদনের সাথে সাথে তেল ও মসলা ফসল উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষকদের পাশে থেকে কাজ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বীজ ও সারসহ সকল আধুনিক কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না। প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!