জাহাঙ্গীর
আলম
সবুজ,মেহেরপুর। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক (৮২) মারা গেছেন ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন। মৃতুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেন জানান- সোনাপুর গ্রামের মৃত নওশের মন্ডলের ছেলে হামিদুল হক বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার (৮ নভেম্বর) দিনগত রাত ১১ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী ১২ জন আনসার সদস্যের একজন ছিলেন হামিদুল হক। আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা শেষে সোনাপুর গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal