সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় চার জুয়াড়িকে আটক

জলঢাকায় চার জুয়াড়িকে আটক

 

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা নীলফামারী প্রতিনিধি:

 

নীলফামারীর জলঢাকায় চার জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে থানা পুলিশ উপজেলার ধর্মপাল ইউনিয়নের দক্ষিণ পাইটকাপাড়া দেওনাই নদীর বালুর চরে জুয়া বিরোধী অভিযান চালিয় জুয়া খেলা অবস্থায় ডাবু ও ফরগুটিসহ চার জুয়াড়িকে আটক করেছে ।

 

আটককৃতরা হলেন, উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেরকাটি চেয়ারম্যান পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক”র ছেলে মোহাম্মদ মানিক মিয়া(৪২), পাইটকাপাড়া এলাকার রশিদুল ইসলাম”র ছেলে মোঃ আনারুল ইসলাম(৩০), ডোমার উপজেলার শেওটগাড়ী, হরিনচড়া এলাকার জোনাব আলীর ছেলে নুরুল ইসলাম(৪০), ও নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ এলাকার মফিজার রহমান”র ছেলে বাবুল হোসেন(৪৪)।

 

এঘটনায় জলঢাকা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু পূর্বক মঙ্গলবার আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!