সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি : ফরিদপুরের সালথায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সহসভাপতি আজিজুর রহমান, বুলবুল হুসাইন, টুটু চৌধুরী, মনির মোল্যা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংবাদিক আবু নাসের হুসাইন, নুরুল ইসলাম নাহিদ, সাইফুল ইসলাম, মজিবুর রহমান, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম মারুফ, শরিফুল হাসান, আকাশ সাহা, বিধান মন্ডল, মোশারফ মাসুদ, সুমন ফকির, সাদ্দাম হোসেন, জাকির হোসেন প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের চোখ। আমি আপানাদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো বলে আশা করি। সমাজের উন্নয়নের কাজে সংবাদকর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবে বলে আশা করি। এসময় তিনি সাংবাদিকদের বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহব্বান জানান। গত (২৭ অক্টোবর) সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে তিনি যোগদান করেন। এর আগে তিনি নরসিংদী জেলার বেলাব উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!