সর্বশেষ :
;
Home / সারাদেশ / রাস্তা কাজে অনিয়ম, ঠিকাদার-স্থানীয়দের হাতাহাতি

রাস্তা কাজে অনিয়ম, ঠিকাদার-স্থানীয়দের হাতাহাতি

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজার থেকে পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া বাজার পর্যন্ত ৫.১ কিলোমিটার পাকা রাস্তা সংস্কার কাজের অনিয়মের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গত শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে নিম্ন মানের কাজ করতে বাধা প্রদান করতে গিয়ে ঠিকাদারের লোকজন ও স্থানীয়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাঁচদোয়াল গ্রামের ডালু, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী আবু সুফিয়ান ও ঠিকাদারের সহকারী জাহাঙ্গীর আলম আহত হয়েছেন। জাহাঙ্গীর আলম ও সুফিয়ান বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য। স্থানীয়রা বলছেন, পুরো রাস্তার সংস্কার করতে ঠিকাদারী প্রতিষ্ঠানটি নিম্ন মানের ইট ব্যবহার করছে। তাছাড়া ঠিকমত রাস্তার দু’পারে মাটি প্রদান না করেই দায়রাসারা করছেন। নিম্নমানের কার্পেটিং করা হচ্ছে। যা তিন মাসের মধ্যেই উঠে যাবে। এসব কাজে বাধা প্রদান করতে গিয়ে ঠিকাদারের লোকজন আমাদের উপর চড়াও হয়েছে। অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রহমান এন্টারপ্রাইজের সহকারী আসাদুজ্…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;