মেহেরপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে গতকার শনিবার সকালে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি মুজিবনগর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, ওসি তদন্ত আব্দুল আলিম, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার বিভব দেওয়ান, কো-অপারেটিভ অফিসার জয় চক্রবতী, সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন প্রমুখ।
মুজিবনগর উপজেলা পরিষদ ও সমবায় অফিস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সমবায়ী প্রধান ও সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রীক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ট সমবায়ী প্রধানগনকে ক্রেষ্ট প্রদান করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal