হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা, নীলফামারী, প্রতিনিধি
কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় কমিউনিটি পুলিশিং ডে ‘ র উদ্ভোধন উপলক্ষ্যে সন্ত্রাস,
উগ্রবাদ, জুয়া,ইভটিজিং,নারী নির্যাতন, বাল্যবিবাহ ও আত্যহত্যা বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয।
শনিবার থানা হলরুমে কমিউনিটি পুলিশিং ডে’ র উদ্ভোধন উপলক্ষে থানা কমিউনিটি পুলিশিং আয়োজিত আলোচনা সভা কমিউনিটি পুলিশিংএর উপজেলার প্রধান সমন্বয়ক ও থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান নয়ন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা,কমিউনিটি পুলিশের থানা সাধারন সম্পাদক ও পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ওসি তদন্ত আব্দুল রহিম, ট্রাফিক পুলিশের টইনচার্জ মনিরুজ্জামান বক্তব্য রাখেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক, থানার সেকেন্ড অফিসার উজ্জল সরকার, কমিউনিটি পুলিশিংএর গোলমুন্ডা শাখার সাধারণ সম্পাদক রেজওয়ানুল বারী রুবেল, থানা মসজিদের খতিব হাফেজ মাওলানা নুরুল্ল্যাহ, পৌর কাউন্সিলর মতলবুর রহমান,
উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক আজম সরকার,
পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজীব হাসান রাজন, সহ বিভিন্ন পেশার মানুষ।
সভায় প্রধান অতিথি আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয়ে সচেতন মুলক বক্তব্য রেখে বলেন অন্যায অত্যাচার নির্যাতন ও অপরাধ মুক্ত সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন ।
এর আগে কমিউনিটি পুলিশিং ডে উদ্ভোধন উপলক্ষে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সভাস্থলে মিলিত হয়।
projonmo21.com Popular bangla online newsportal