সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জলঢাকায় কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা, নীলফামারী, প্রতিনিধি

 

পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় কমিউনিটি পুলিশের পৌর শাখার উদ্দ্যোগে মাদক,সন্ত্রাস,

উগ্রবাদ,জুয়া, ইভটিজিং,নারী নির্যাতন, বাল্যবিবাহ ও আত্যহত্যা বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।

শুক্রবার বিকালে পৌর সভার রাজারহাট মাঠে কমিউনিটি ও বিট পুলিশের ১৩ নং এর, পৌর ৪,৫,৬ নং ওয়ার্ডের যৌথ উদ্দ্যোগে আয়োজিত মতবিনিময় সভা

পৌর কাউন্সিলর মতলুবর রহমান

এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জলঢাকা থানা পুলিশের অফিসার ইনচার্জ ফিরোজ কবির ।

সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি কমিউনিটি পুলিশের পৌর সভাপতি ও পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ওসি তদন্ত আব্দুল রহিম, পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, ফজলুর রহমান, রাজার হাটের হাট ইজারাদার আলম,

জলঢাকা প্রেস ক্লাব সদস্য সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, থানার সেকেন্ড অফিসার উজ্জল সরকার, থানা মসজিদের খতিব নুরুল্ল্যাহ, মোসলেম উদ্দিন, বিট অফিসার এস আই আলমাস, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আজম সরকার, ব্যাবসায়ী জুয়েল রানা সহ বিভিন্ন পেশার মানুষ।

সভায় প্রধান অতিথি আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখে বলেন সুস্থ ও সুন্দর সমাজ গঠন করাই আমাদের অঙ্গীকার। তাই সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন ।পরে তিনি জনগনের সম্পদ ও আইন শৃঙ্খলা রক্ষায় এলাকা ভিত্তিক কমিটি গঠনের কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!