সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় ইউএনও বিদায় ও নবাগতকে সংবর্ধনা

সালথায় ইউএনও বিদায় ও নবাগতকে সংবর্ধনা

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি: ফ‌রিদপু‌রের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতারকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা মো: অাক্তার হো‌সেন শা‌হিন‌কে বরণ করে নেয়া হয়েছে। বিদায় ও বরণ অনুষ্ঠান যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের।

বৃহস্প‌তিবার দুপু‌রে সালথা উপ‌জেলা অফিসার্স ক্লাব আয়োজ‌নে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‌্যান চেয়ারম্যান রুপা বেগমের সভাপতিত্বে অফিসার্স ক্লাবের সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সালথা উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতার, নবাগত নির্বাহী কর্মকর্তা মো: অাক্তার হো‌সেন শা‌হিন‌, উপজেলা সহকারী কমিশনার ভুমি সালাউদ্দীন অাইয়ুবী, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা রা‌জিব রায়, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বী নোমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, প্রাথমিক শিক্ষা অফিসার মো.নিয়ামত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈই, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুল বারী, সালথা প্রেসক্লা‌বের সভাপ‌তি সে‌লিম মোল‌্যা, ভাওয়াল ইউ‌পি চেয়ারম‌্যান ফারুকুজ্জামান ফ‌কির মিয়া, অাটঘর ইউ‌পি চেয়ারম‌্যান মো: শ‌হীদুল হাসান খান সোহাগ, মাঝার‌দিয়া ইউ‌পি চেয়ারম‌্যান অাফসার মাতুব্বর, বল্লভদী ইউ‌পি চেয়ারম‌্যান খন্দকার সাইফুর রহমান শা‌হিন, সোনাপুর ইউ‌পি চেয়ারম‌্যান খাইরুজ্জামান বাবু, সালথা থানার এস আই অ: হালিম, যদুনন্দী ইউপি প্যানেল চেয়ারম্যান ফরিদ হোসেন প্রমুখ।

এছাড়া উপ‌জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মোছা. তাছলিমা আকতার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।

বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতার বলেন আমি মাত্র এক বছ‌রের কার্যকালে সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ‌মো: অাক্তার হো‌সেন শা‌হিন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অফিসারদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতারকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান ও নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: অাক্তার হো‌সেন শা‌হিন‌কে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;