সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে লাইসেন্স পেতে বিড়ম্বনারোধ ও সহজীকরণের দাবিতে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

কালীগঞ্জে লাইসেন্স পেতে বিড়ম্বনারোধ ও সহজীকরণের দাবিতে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সরকারি দপ্তর থেকে লাইসেন্স পেতে বিড়ম্বনারোধ ও সহজীকরণের দাবি জানিয়ে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।

গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার দুপুরে জামালপুর আয়েশা মেমোরিয়াল হসপিটাল এন্ড ডায়াবেটিস সেন্টারে কালীগঞ্জ উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুল এর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভাটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ডা. জুয়েল হাসান।

এই সময় বিভিন্ন ক্লিনিকের মালিকরা তাদের বক্তব্যে নানা প্রতিকূল সমস্যার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তারা বলেন, হাসপাতাল পরিচালনায় আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। আমরা স্বাস্থ্যসেবা উন্নতিকরণ এবং মানবসেবার প্রত্যয় নিয়ে প্রাইভেট ক্লিনিক পরিচালনা করে আসছি। হাসপাতাল করতে গেলে ১১/১২ টি সরকারি কাগজপত্র প্রয়োজনে আমাদের বিভিন্ন দপ্তরে ঘুরে হয়রানি শিকার হতে হয়। তাই সরকারি দপ্তর থেকে লাইসেন্স পেতে বিড়ম্বনারোধ ও সহজীকরণ করলে মালিকপক্ষের হয়রানি থেকে মুক্তি পাবেন। আমরা রেজিস্ট্রিকৃত চিকিৎসক হাসপাতালে রাখি একটি রোগী মারা গেলে মালিককে গ্রেফতার করা হয়। অবহেলা ও অব্যবস্থাপনা এবং নিয়ম বর্হিভিত কাজ করলে জেলে নিলে কোনো দুঃখ থাকবে না। যাচাই বাচাই না করে ভুল চিকিৎসায় রোগী মারা গেছে এমন সংবাদ লেখা থেকে সাংবাদিকদের বিরত থাকার অনুরোধ করা হয়।

এই সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার প্রবীর কুমার মিত্র ভজন, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত¡াধিকারী শহীদ মুন্সী, শাপলা ডায়াগনস্টিক সেন্টার মালিক মো. নাসিরউদ্দিন, নিউ ল্যাব এইড হাসপাতালের মালিক নাজুক আহমেদ, জামিল চক্ষু জেনারেল হাসপাতালের ম্যানেজার জীবন চন্দ্র দাস প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;