সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে বড়গাঁও ফুটবল টুর্নামেন্টে ঘোড়াশাল ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন 

কালীগঞ্জে বড়গাঁও ফুটবল টুর্নামেন্টে ঘোড়াশাল ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন 

 

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জে বড়গাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঘোড়াশাল ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনালে ঘোড়াশাল ফুটবল ক্লাব ও বাগদী ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইব্রেকারে বাগদী ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘোড়াশাল ফুটবল ক্লাব।

 

হাজার হাজার দর্শকের উপস্থিততে উৎসবমুখর পরিবেশ মঙ্গলবার উপজেলার মুক্তারপুর ইউনিয়নের বড়গাঁও ঐতিহ্যবাহী মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

 

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

 

কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার।

 

খেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল কবির জুয়েল।

 

খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ।

 

৯০ মিনিটের নির্ধারিত খেলায় দুই দল ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ঘোড়াশাল ফুটবল ক্লাব ৫-৩ গোলে বাগদী ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

 

খেলা দেখতে কালীগঞ্জ, গাজীপুর ও নরসিংদীসহ বিভিন্ন এলাকার হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল মুখরিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;