সর্বশেষ :
;
Home / সারাদেশ / হরিপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

হরিপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

 

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি 

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার একটি পুকুর থেকে রুবেল হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার নন্দগাও (নার্সারিপাড়া) গ্রামের এক পুকুর থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত রুবেল হোসেন উপজেলার নন্দগাও (নার্সারি পাড়া) গ্রামের মৃত আলমের ছেলে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল হোসেন বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ৷ তাকে অনেক খোঁজা খুজির পরে পাওয়া যায়নি৷ পরে বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। রুবেল হোসেন একজন মানুষিক ও ভারসাম্যহীন রোগী ছিলেন বলেও জানান তারা।

 

হরিপুর থানার তদন্ত কর্মকর্তা (তদন্ত ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এব‍্যাপারে থানায় ইউডি মামলা করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন রোগী হওয়ায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;