সর্বশেষ :
;
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ

 

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হরিপুর উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রাম সংলগ্ন জিগা বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—রাণীশংকৈল উপজেলার রাউতনগর (মিশনপাড়া) এলাকার মো. নাজির হোসেন (৫৫) ও তার স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকা নিজ হেফাজতে রাখার সময় পুলিশের মাদকবিরোধী একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে তাদের তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;