সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ঢাকা থেকে বৃদ্ধ গ্রেফতার

কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ঢাকা থেকে বৃদ্ধ গ্রেফতার

 

কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি

 

কালীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টার মামলার আসামি ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর শনিবার রাতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত লোকমান হোসেন (৭০) উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত তরব আলীর ছেলে।

 

গত ২১ জুলাই বিকেলে ভুক্তভোগী যুবতী (২০) প্রতিবেশী অভিযুক্তের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়।পরে বসতবাড়ির বারান্দায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। এরপর যুবতী বাড়ি ফিরে পুরো ঘটনা তার মাকে জানায়। গত ২২ জুলাই সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত লোকমান হোসেন আত্নগোপনে চলে যায়।

 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ( এসআই) শান্তি চন্দ্র দাস বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার রাতে ঢাকা ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছেলের বাসায় আত্নগোপনে ছিলেন। ভাটারা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রোববার দুপুরে তাকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;