সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বিনা অনুমতিতে শীতলক্ষ্যা নদী তীর হতে মাটি কাটা ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে একজনকে দুই লাখ টাকা জরিমানা ও অপরজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

 

 

বুধবার (৬ মে) দুপুরে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এসময় প্রসিকিউটর কালীগঞ্জ থানার এএসআই স্বপন কুমার পাল, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সঙ্গে ছিলেন।

 

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তুমলিয়া ইউনিয়নের বরিহাটি গ্রামে অবস্থিত যমুনা স্পেসটেক জয়েন্টভেঞ্চার লিমিটেড কর্তৃপক্ষ বিনা অনুমতিতে শীতলক্ষ্যা নদী তীর হতে মাটি কাটছিল। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় প্রতিষ্ঠানটির এইচ.আর এডমিন মোঃ সুজাত উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করেন। পরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে বক্তারপুর ইউনিয়নের ব্রাক্ষণগাঁও সরদারপাড়া গ্রামের আফসারউদ্দিনের পুত্র জহিরুল ইসলাম (৩৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;