সর্বশেষ :
Home / সারাদেশ / মির্জাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মির্জাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুইদিনব্যাপি এই প্রতিযোগিতা চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।

চুড়ান্ত পর্বে মির্জাপুর পাাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ভারতেশ্বরী হোমস চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে সেমিফাইনালে ভারতেশ্বরী হোমস মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ক হারিয়ে চুড়ান্ত পর্বে উন্নীত হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্তার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, বিচারকের দায়িত্ব পালনকারী উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন, কৃষি অফিসার মাহমুদা খাতুন, ভেটেরনারি সার্জন সাদিয়া শারমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহিদ, সদস্য কমলা সরকার এবং মাসুদুর রহমান প্রমুখ।

দুইদিনব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!