সর্বশেষ :
Home / সারাদেশ / মানিকগঞ্জের দৌলতপুরে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত 

মানিকগঞ্জের দৌলতপুরে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত 

 

 

আবদুল্লাহ আল মামুন,দৌলতপুর প্রতিনিধি:

 

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ মঙ্গলবার, ১৮ অক্টোবর পালিত হয়েছে । ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন শেখ রাসেল।

 

মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর থেকে দিনটি ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

 

‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে উপজেলা প্রশাসন মঙ্গলবার সকালে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বর্ণাঢ্য র‍্যালি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় ।

 

এ ছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করছে উপজেলা প্রশাসন।

 

এসময় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি অর্ণব মালাকার বলেন-‘শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই। কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। বাংলাদেশে সব শিশুর মধ্যে আজও আমরা রাসেলকে খুঁজে ফিরি। এই শিশুদেকে রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে।

 

‘এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধসম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম।

এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন,সমবায় কর্মকর্তা মোঃ মাকসুদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক,আইসিটি অফিসার রনজিৎ মন্ডল,পিএস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক মোঃ শাহ আলম ও সাংবাদিক মামুন আব্দুল্লাহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!