ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশীয় জাত- আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি এই স্লোগানকে সামনে রেখে দিন ব্যাপী প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

অনুষ্ঠানের শুরুতেই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপরে আয়োজিত এক আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ইজাহার আহমেদ খান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদের অফিসার ডা. সাইদুর রহমানসহ অন্যান্যরা।
সভায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত খামারিরা তাদের সফলতার কথা তুলে ধরেন এবং তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা যেমন বিদ্যুৎ বিল, গো-খাদ্য, উন্নত চিকিৎসাসহ নানা বিষয়গুলোর দিকে প্রাণিসম্পদের প্রতি সু-দৃষ্টি কামনা করেন তারা।
অন্যদিকে বেকারত্ব দূরীকরণে পশুপালনসহ নিজস্ব উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তারা বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার মাধ্যমে আমরা অজানা মানুষদের জানিয়ে দিতে চাই যে, শুধু চাকরি নয় উদ্যোক্তা হয়ে অনেক কিছু করা যায়। নতুন খামারিসহ এরকম উদ্যোক্তাদের পাশে প্রাণিসম্পদ কাজ করে যাচ্ছে এমন আশ্বাস দেন তারা।
৩০ টি স্টল নিয়ে এবারে প্রদর্শন করা হয়েছে নানা জাতের প্রাণী। নিরিলাভি মহিষ, শাহী ফ্রিজিয়ান গাভী, হলিস্টিন ফ্রিজিয়ান ষাঁড়, বেনন্হাম ছাগল, তোতাপুরী পাঠা, ভেড়া, শখের মুরগী, খরগোশ, পাখি, বিভিন্ন প্রযুক্তির মেশিন ও যন্ত্রকৌশলসহ নানা উপকরণ। আর প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এমন কথা বলছেন খামারিরা।
projonmo21.com Popular bangla online newsportal