সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ইউপি সদস্য গ্রেফতার

কালিয়াকৈরে ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে বৃহস্পতিবার ওয়াজিদ সিকদার(৪২) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার অভিযোগ রয়েছে। পরে শুক্রবার সকালে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ওই ইউপি সদস্য উপজেলার কাথাচুরা গ্রামের মৃত হাজী রমজানের ছেলে। সে ফুলবাড়িয়া ইউপির ৯নং ওর্য়াডের সদস্য ও ওর্য়াড আ’লীগের সাংগঠনিক সম্পাদক।

 

 

 

পুলিশ সূত্র জানায় ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া বাজার থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেন ফাড়ি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!