সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় গ্রীন ভয়েস এর আলোচনা সভা ও বৃক্ষ বিতরন কর্মসূচি উদ্বোধন 

জলঢাকায় গ্রীন ভয়েস এর আলোচনা সভা ও বৃক্ষ বিতরন কর্মসূচি উদ্বোধন 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, নীলফামারী, প্রতিনিধি

 

 

“যুবরাই লড়বে,সবুজ পৃথিবী গড়বে”

 

এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় গ্রীন ভয়েস এর আলোচনা সভা ও বৃক্ষ বিতরন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত।

 

মঙ্গলবার দুপুরে উপজেলার অনির্বাণ বিদ্যালয়ের হলরুমে গ্রীন ভয়েস জলঢাকা উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষ বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রীন ভয়েসের সমন্বয়ক মোঃ রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, বিশেষ অতিথি ছিলেন অনির্বাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, গ্রীন ভয়েসের উপদেষ্টা ও নীলফামারী সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের  প্রভাষক মোঃ সলেমান আলী,

গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখার সমন্বয়ক সাকিল ইসলাম,

 

বক্তব্য রাখেন, জলঢাকা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, প্রমুখ।

 

আলোচনা সভা শেষে শতাধিক বিভিন্ন গাছের চারা  শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!