সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে বিএনপি নেতা সাইদ সোহরাবের লিফলেট বিতরণ

মির্জাপুরে বিএনপি নেতা সাইদ সোহরাবের লিফলেট বিতরণ

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। শুক্রবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া, মারিশান, ভাওড়া, হাড়িয়া, উয়অর্শী ইউনিয়নের বরটিয়া বাজারে তিনি এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েত মৈত্রি হলের সাবেক ভিপি আফরোজা আক্তার নিপু, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, বিএনপি নেতা হাজী সোহরাব, খন্দকার মোবারক হোসেন প্রমুখ।

লিফলেট বিতরণ শেষে কামারপাড়া বাজারে স্থানীয়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, অনেক আন্দোল সংগ্রামের মধ্যদিয়ে আমরা নতুর বাংলাদেশ পেয়েছি। সকলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে। গত ১৫ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র ছিন্ন করে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তিনি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;