সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বিএনপির নেতাকর্মীদের বাধায় জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন সংগঠনটির উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ।
তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় পুলিশ-প্রশাসনের অনুমতি নিয়ে শনিবার বিকেল ৩টায় সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতের যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-২ আসনের জামায়াতের এমপি প্রার্থীর উপস্থিত থাকার কথা ছিল।

ওই অনুষ্ঠানে স্থানীয় কিছু লোকজন জামায়াতে যোগদান করার কথা ছিল। কিন্তুু একই সময় আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানস্থলে স্থানীয় বিএনপি অন্যায়ভাবে সভা আহ্বান করেন। এমনকি আমাদের অনুষ্ঠানস্থলের চেয়ারও ভাঙচুর করা হয়। সেই সাথে যারা জামায়াতে যোগ দিতে চেয়েছিল, তাদের হুমকি-ধামকি দেওয়া হয়।
জামায়াতের আমীর আরো বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তিন-চারটি দলীয় ব্যানার তৈরি করেছেন। আমরা যেখানেই প্রোগ্রাম করবো, সেখানেই বাধা দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে আমরা ঝামেলা পছন্দ করি না। তাই বিষয়টি ওসি ও ইউএনওকে অবগত করি। পরে প্রশাসনের পক্ষ থেকে উভয় দলের নেতাদের সভা-সমাবেশ না করার পরামর্শ দেন। আমরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের সভা-সমাবেশে এতদিন কোনো সমস্যা ছিল না। তবে আজকে যেহুত আমাদের প্রোগ্রামে সরাসরি বাধা প্রদান করা হয়েছে, সেহুত আতঙ্ক তো আছেই। তবে প্রশাসনের অনুমতি
projonmo21.com Popular bangla online newsportal