গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ আব্দুল মান্নান প্লাজার আবাসিক হোটেলে রাতভর ধর্ষণের পর এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেটপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজশাহী জেলার বাগমারা উপজেলার উত্তর সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোঃ মমিনুল ইসলাম মোহন (২২) ও পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচুড়া গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান (২৩)। গ্রেপ্তারকৃতরা আশুরিয়া থানা এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি কওে বলে পুলিশ জানায়।
মৃত কিশোরী হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপড়া কৃষ্ণপুর গ্রামের জুবায়দুল ইসলামের মেয়ে জোনাকি (১৭)।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃত দুই যুবক কিশোরীকে নিয়ে কালিয়াকৈরের চন্দ্রা এলাকার আব্দুল মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে নিয়ে মুুমিনুল ইসলাম জোড়র্প্বূক ধর্ষণ করে। এসময় ওই কিশোরীর সাথে একাধিকবার ধর্ষণের পর রক্তক্ষরণ হতে থাকে। পরে আবাসিক হোটেলের নীচে অপেক্ষামান আতিকুর রহমানসহ কিশোরীকে একটি ওষধের দোকানে নিয়ে যায়। সেখানে কিছু ওষধ ব্যবহার করার পরও রক্তক্ষরণ বন্ধ না হলে একটি অটোরিক্সা করে টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রাতেই নিয়ে যায়। সেখানে কিশোরীকে নিয়ে গেলে চিকিৎসকরা কিশোরীর অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা নিয়ে যেতে বলেন। এসময় ওই দুই যুবক কিশোরীকে একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় নেওয়ার পথে মারা যায়। বিষয়টি এ্যাম্বুলেন্স চালক টের পেয়ে কৌশলে এ্যাম্বুলেন্সটি ঘুরিয়ে মির্জাপুর থানায় নিয়ে যায়। এসময় মির্জাপুর থানা পুলিশ বিষয়টি টের পেয়ে দুই যুবককে আটক করে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়।
কালিয়াকৈর থানা পুলিশ শুক্রবার বিকেলে মির্জাপুর থানা থেকে মৃত কিশোরীকে উদ্ধার ও দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, বিকেলে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal