নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রীজ এলাকায় তুরাগ নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় দূর্গাপুজার প্রতিমা বির্সজন দিতে এসে নদীতে নৌকা ডুবে নিখোঁজের ১৫ ঘন্টাপর অংকিতা মনিদাস(৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় তনময় মনিদাস এখনো নিখোজ রয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
সূত্র জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকা করে তুরাগ নদীতে প্রতিমা বির্সজন দিতে আসেন তনময় পরিবার ও আত্বীয় স্বজনারা। এসময় পাশের আরেকটি নৌকা ধাক্কা দিলে ঘটনাস্থলেই নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা অন্যান্যরা নদীর তীরে উঠে আসলেও নিখোজ হয় দুই শিশু। এদিকে নিখোজের দুই শিশুর মধ্যে অংকিতার মরদেহ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো তনময় নামে এক শিশু নিখোজ রয়েছে। তাকে উদ্ধারে এখনোও ফায়ার সার্ভিসের কাজ চলমান রয়েছে।
আশুলিয়া, সাভার, ধামরাই ও কালিয়াকৈর জোনের ফায়ার সার্ভিস কমান্ডার মোঃ আলাউদ্দিন বলেন সকাল থেকেই উদ্ধার কাজ শুরু হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোজ অপরশিশুর মরদেহ উদ্ধারে কাজ চলমান রয়েছে। ডুবন্ত নৌকাটি ইতিমধ্যে সনাক্ত করা গেছে।
projonmo21.com Popular bangla online newsportal