সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে কৃষকরা পেলেন মাসকলাই বীজ ও রাসায়নিক সার

কালীগঞ্জে কৃষকরা পেলেন মাসকলাই বীজ ও রাসায়নিক সার

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ১০০ জন কৃষক-কৃষাণী পেলেন বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার। ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম কৃষকদের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করেন।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের বীজ ও রাসায়নিক সার দেয়া হয়। প্রত্যেক কৃষক ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার পেয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের ও একটি পৌরসভার সর্বমোট ১০০ জন কৃষক-কৃষাণীদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, সহকারী কৃষি অফিসার হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আক্তারুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;