নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় মঙ্গলবার রাতে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই যুবকে গণপিটুনি দিয়ে পুলিশে সৌর্পদ করেছেন এলাকাবাসী।এসময় দুই জনের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন পুলিশ। পরে ওই যুবককে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত ওই দুই যুবক হলেন পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ধ গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে রনি আহমেদ(২৬) ও একই এলাকার নায়েব আলীর ছেলে হাসমত আলী(২২) ।
পুলিশ সূত্র জানায় মঙ্গলবার রাতের সাড়ে বারোটার দিকে ছিনতাইয়ের চেষ্টা সন্দেহে দুই যুবককে আটক করেন এলাকাবাসী। পরে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সৌর্পদ করা হয়।এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র পায় পুলিশ। পুলিশ রাত সাড়ে বারোটার দিকে তাদের উদ্ধার করে বুধবার আদালতে পাঠায় পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন দুই যুবককে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। তাদের কে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হ
য়েছে।
projonmo21.com Popular bangla online newsportal