আব্দুল আল মামুন,(মানিকগঞ্জ) প্রতিনিধি ।
মানিকগঞ্জের দৌলতপুরে পুরাতন ধলেশ্বরী নদীতে অভ্যন্তরীণ নৌ চলাচল আইন অমান্য করে বাল্কহেড চলাচল করায় জরিমানা করেছে দৌলতপুর উপজেলা প্রশাসন।
জানাগেছে, গত মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার সাভার থেকে বালু বিক্রি করে সিরাজগঞ্জে ফেরার পথে উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীর রামচন্দ্রপুর এলাকা থেকে ৬ বাল্কহেড জব্দ করে দৌলতপুর উপজেলা প্রশাসন। দৌলতপুর উপজেলা প্রশাসন ও নদীর পাড়ের এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবছর বন্যা মৌসুমের প্রথম থেকেই প্রতিদিনই সিরাজগঞ্জ থেকে বালুভর্তি শত শত বাল্কহেড পুরাতন ধলেশ্বরী সরু নদী দিয়ে সাভারে বিক্রি করে আবার ফিরে আসে এতে এই ছোট নদীর দুই ধারে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় এলাকাবাসী ও উপজেলা প্রশাসন বারবার সতর্ক করলেও তারা কখনোই কর্ণপাত না করে প্রতিনিয়ত চলাচল করে আসছিল।
অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর ৬১ ধারা মোতাবেক হোসাইন মাহমুদ, নিউ সোনার বাংলা-১ , নূরে জান্নাত-৬, হাসিবুল হাসবি ভান্ডারী, জান্নাতুল রাতুল-১, আলিফা আফরিদ-১ এদের প্রত্যেক বাল্কহেডকে বিশ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, দীর্ঘদিন যাবত এই বাল্কহেডগুলো এই নদী দিয়ে যাতায়াত করছিল আমরা বারবার সতর্ক করার পরেও তারা শোনেনি এজন্যই নদী ভাঙ্গন রোধে তাদেরকে জরিমানা করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal