সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে দূর্ঘটনা এড়াতে অবশেষে গতিরোধক নির্মাণ

কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে দূর্ঘটনা এড়াতে অবশেষে গতিরোধক নির্মাণ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের ২৮ কিলোমিটার দুরত্বের সড়কটি এখন মৃত্যুর মিছিলি পরিনত হয়েছে ।প্রতিদিন ঘটনা ছোট বড় সড়ক দূর্ঘটনা এতে করে প্রতিদিন কেওনা কেও মুত্যু ও পঙ্গুত্ব বরণ করছেন ।গেলো দুই মাসে এই সড়কটিকে বেপরোয়া সিএনজি অটোরিকসা,পিকাআপ ভ্যান,কাবার্টভ্যান ও মোটরসাইকেলসহ এসব যানবাহনে দূর্ঘনায় প্রায় ২২ অধিক ব্যাক্তির মুত্যু হয়েছে ।আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক ।এদিকে বিষয়টি নিয়ে জনমহলে বেপক আলোচনার সৃষ্টি হলে ।একাদিক বার সড়ক কতৃপক্ষ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর চিঠি দেয়া হয় ।এবংকি সড়ক দূর্ঘটনা রোধে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী ও সনচেতন জনমহল ।পরে বিষয়টি নিয়ে নিরাপদ সড়ক আন্দোলনের জেলা নেতারা সড়ক ও জনপদ বরাবর আবেদন করেন ।এছাড়াও নিরাপাদ সড়কের দাবিতে বেপব প্রচারনা ও জনসার্থে আন্দোলন করেন কালিয়াকৈর গ্রুপ নামে ফেসবুক পেইজের উদ্যেক্তা ও মডারেটররা ।এরি ধারাবাহিকতায় অবশেষে মঙ্গলবার সকাল থেকে এই ২৮ কিলোমিটার দুরত্বের সড়কটির বিভিন্ন বিপদ জনক পয়েন্টে সড়ক দূর্ঘনা এরাতে গতিরোধক স্থাপনের কাজ শুরু করেছে ।আর এসব গতিরোধকে অনেকটাই সড়ক দূর্ঘটনা কমিয়ে আনবে বলে এলাকাবাসী ও কতৃপক্ষের দাবি ।

কালিয়াকৈর গ্রুপের উদ্যোক্তা জুয়েল পালোয়ান বলেন গত কয়েক মাসে সড়ক দূর্ঘটনায় আনেক মানুষ মারা গেছেন আহত হয়েছেন অনেকেই ।এ নিয়ে আমরা এলাকাবাসী মিলে অনেকবার মানববন্ধন করেছি অবশেষে আজকে থেকে সড়ক গতিরোধক নিমার্ন করছেন কতৃপক্ষ ।এখন অনেকটাই সড়ক দূর্ঘটনা কমে আসবে বলে আমরা আশাবাদি ।

নিরাপদ সড়ক আন্দোলনের গাজীপুর জেলা সভাপতি রাকিব হাসান বলেন সড়ক দূর্ঘটনা রোধে আমরা এই সড়কের নিরাপত্তা জোরদারে অনেক আন্দোলন করেছি ।মানববন্ধন করেছি অবশেষে ফলাফল সরৃপ সড়কটিতে গতিরোধক নিমার্ন করছেন কতৃপক্ষ আমরা তাদের এমন কাজে সাধুবাদ জানাই ।এখন হয়তো গাড়ির গতি কম থাকলে কারো মায়ের বুক খালি হবেনা ।এছাড়াও সড়ক ওজনপদ বিভাগ বরাবর আমরা আবেদন করেছিলাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!