মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে এক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মিলন হয়েছে।
জেলা প্রশাসক শরীফা হক এই সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলার ১২টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভ‚মি), জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা।
মির্জাপুরের ১৬ জন জুলাই যোদ্ধা এই সম্মিলনে অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম , সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমানের তত্বাবধানে মির্জাপুরের জুলাই যোদ্ধারা এই সম্মিলনে অংশ নেয়। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের এই সম্মিলনর মাধ্যমে মুল্যায়নের জন্য জেলা প্রশাসক শরীফা হক ও মির্জাপুর উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসক মহোদয়ের আয়োজনে আমরা মির্জাপুরের জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলনে অংশ নিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মির্জাপুরের জুলাই যোদ্ধারাও এই সম্মিলনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
projonmo21.com Popular bangla online newsportal